ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

মুন্সিগঞ্জে প্রাইভেট কার উল্টে নিহত ৩

মুন্সিগঞ্জে প্রাইভেট কার উল্টে নিহত ৩
×

উল্টে যাওয়া প্রাইভেট কার। ছবি: হাসানুর আরিফীন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ০৭:৪৯ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ | ১১:৩৯

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। 

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ। তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনার পর যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

×