হা-মীম গ্রুপের অত্যাধুনিক ইয়ার্ন ডাইং কারখানা উদ্বোধন
ফিতা ও কেক কেটে নতুন কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | ২৩:৪২
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় হা-মীম গ্রুপের টেক্সটাইল জোনে এবার নতুন করে যাত্রা শুরু করেছে ইয়ার্ন ডাইং প্রজেক্ট। শনিবার ফিতা ও কেক কেটে নতুন কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। পরে তিনি অতিথিদের নিয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা কারখানাটি ঘুরে দেখেন। এ সময় কারখানার সামনে জাপানের নাকাচুয়া গাছের বেশ কয়েকটি চারা রোপণ করেন অতিথিরা।
পরে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন হা-মীম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন, পরিচালক সাজিদ আজাদ, গ্যাপের সিনিয়র ডিরেক্টর বিক্রমজিৎ সিং ও আসমারা বিডি প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মানিশ ওঝা।
এসময় উপস্থিত ছিলেন কেবিসি কেমিক্যালস লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম লিটু, হা-মীম টেক্সটাইল জোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) নাসিম আহম্মেদ চৌধুরী প্রমুখ।
হা-মীম টেক্সটাইলসের নবনির্মিত এই প্রজেক্টের মাধ্যমে দেশের টেক্সটাইল শিল্প আরও অগ্রগতি লাভ করবে বলে মত প্রকাশ করেন অতিথিরা।
