ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

ঠাকুরগাঁওয়ে চ্যাম্পিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়

ঠাকুরগাঁওয়ে চ্যাম্পিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়
×

চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ছবি: সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি ও পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:২৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:২৫

বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ঠাকুরগাঁওয়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয়েছে আরকে স্টেট উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক মো. এন্তাজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ ।

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সমকালের পাঠক সংগঠন ঠাকুরগাঁও সমকাল সুহৃদ সমাবেশ এই বিজ্ঞান বিতর্ক উৎসবের আয়োজন করে। উৎসবে সহযোগিতায় ছিল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এটি বিজ্ঞান নিয়ে স্কুল পর্যায়ে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের ১১তম আসর।

জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আরকে স্টেট উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট উচ্চ বিদ্যালয়, মথুরাপুর পাবলিক হাই স্কুল, গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়,পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, আমানতুল্লাহ ইসলামিক একাডেমী।

মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী। বিচারকের দায়িত্ব ছিলেন ঠাকুরগাঁও রোড কলেজের সিনিয়র প্রভাষক আরিফ আলী, জাতীয় বিতর্ক ফোরাম বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা মডারেটর ইউনুস আলী, সাবেক বিতার্কিক ও সভাপতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রেসক্লাব জিহাদুজ্জামান জিসান।

অনুষ্ঠান পরিচালনা করেন সমকালে ঠাকুরগাঁও পীরগঞ্জ পীরগঞ্জ প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন।

সহযোগিতায় সমকালের ঠাকুরগাঁও প্রতিনিধি শামসুজ্জুহা, সুহৃদ মোহাম্মদ আলমগীর, ফয়সাল, জীবন, রাসেল, আরাফাত, সারমিন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা শিশুর বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, শাহজালাল ইসলামী ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ডেপুটি ম্যানেজার একেএম আনোয়ার পারভেজ, ফাস্ট এক্সিকিউটিভ অফিসার মো. জাকারিয়া প্রিন্স, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া, ইত্তেফাক ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি তানভীর হাসান তানু, এটিএন নিউজের প্রতিনিধি এমএ সামাদ, বৈশাখী টিভির প্রতিনিধি নাহিদ রেজা, কাল বেলার প্রতিনিধি রবিউল হাসান রিপন, কালের কন্ঠের প্রতিনিধি আরিফ হাসান, দৈনিক বাংলার প্রতিনিধি সোহেল রানা, বাংলাদেশের খবর প্রতিনিধি আবু সালেহ, ঢাকা মেইলের প্রতিনিধি জাহিদ হাসান মিলু। অনুষ্ঠান পরিচালনা করেন সমকালে ঠাকুরগাঁও পীরগঞ্জ পীরগঞ্জ প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন।

প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, সমকাল নিঃসন্দেহে প্রশংসার দাবিদার কারণ ১১ বছর থেকে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসবের আয়োজন করে আসছে। যার ফলে সমাজের নানা অসঙ্গতি দূর হচ্ছে। সমকালের এ কার্যক্রম দীর্ঘস্থায়ী হবে এটা এমনটাই প্রত্যাশা করছি।

আরও পড়ুন

×