ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে ৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ

রংপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে ৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ
×

ছবি: সমকাল

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৯

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় বিজ্ঞান উৎসব উদ্বোধন হলো রংপুরে। আজ বৃহস্পতিবার বিতর্ক উৎসবে মেতেছিল জেলার সেরা আটটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রংপুর শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ে সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক এবং শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৈনিক সমকালের মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি ও বিজ্ঞান বিতর্ক উৎসবের রংপুর জেলা সমন্বয়ক হাবিবুর রহমান সোনা।

মডারেটর ছিলেন শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও দেশবরেণ্য তার্কিক মোহাম্মদ হামীম। বিচারক হিসেবে ছিলেন স্বপ্নচূড়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক শেখ ফরিদ অভি, বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক নাছিমা হক ও শিবরাম সকাল-সন্ধ্যা শিক্ষালয়ের সহকারী শিক্ষক মো. স্বাধীন মিয়া।

বিতর্কে আটটি দল অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো—রংপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতন উচ্চবিদ্যালয়, আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল এবং ইন্টারন্যাশনাল গ্র্যামার স্কুল।

বেলা ১১টায় প্রথম পর্বের প্রথম প্রতিযোগিতায় অংশ নেয় রংপুর জিলা স্কুল ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকেরা। এরপর একে একে অন্য দলগুলো বিতর্কে অংশ নেয়।

আরও পড়ুন

×