বনশিল্প উন্নয়ন করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ১১২
সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:১২
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের ১১ থেকে ১৬তম গ্রেডের ৬টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব শূন্য পদে মোট ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
১. সহকারী হিসাব কর্মকর্তা
- পদসংখ্যা: ১৯
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমকম (বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর) অথবা ৩ বছরের অভিজ্ঞতাসহ বিকম ডিগ্রি (বাণিজ্য বিভাগে স্নাতক)।
- বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২. সহকারী মাঠ তত্ত্বাবধায়ক
- পদসংখ্যা: ৩৭
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি (বিজ্ঞানে স্নাতক), বি-এজি ডিগ্রি (বিএসসি এজি.)।
- বেতন স্কেল ও গ্রেড: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
৩. উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)
- পদসংখ্যা: ১৪
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি।
- বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)
- পদসংখ্যা: ১৫
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিকম ডিগ্রি (বাণিজ্যে স্নাতক)।
- বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৫. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন)
- পদসংখ্যা: ১৪
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস।
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব)
- পদসংখ্যা: ১৩
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি (বাণিজ্য) পাস।
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে (https://bfidc.gov.bd) পাওয়া যাবে। মূল বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা
- আবেদন শুরুর তারিখ: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
- বিষয় :
- চাকরি