সমকালে নিয়োগ, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ২২:৫৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ | ২২:৫৮
জাতীয় দৈনিক সমকালে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলে অথবা সরাসরি সমকাল কার্যালয়ে নির্ধারিত স্থানে সিভি জমা দিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর ২০২৬।
নিয়োগের পদগুলোর মধ্যে রয়েছে সহ-সম্পাদক (অনলাইন সেন্ট্রাল ডেস্ক, খেলা ও বিনোদন), সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, এসইও স্পেশালিস্ট, প্রযোজক এবং মাল্টিমিডিয়া সাংবাদিক।
সহ-সম্পাদক (অনলাইন সেন্ট্রাল ডেস্ক, খেলা ও বিনোদন): এ পদে আবেদন করতে সংবাদমাধ্যমে সহ-সম্পাদক হিসেবে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংবাদ প্রতিবেদন ও ফিচার লেখা, সম্পাদনা, পুনর্লিখন এবং শিরোনাম তৈরিতে দক্ষতা প্রয়োজন। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতিসহ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এবং তথ্য যাচাই করে নির্ভুল সংবাদ প্রকাশের সক্ষমতা থাকতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন পাঠাতে হবে [email protected] ঠিকানায়।
সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট: ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স ও টিকটকের মতো প্ল্যাটফর্ম পরিচালনায় পারদর্শী হতে হবে। কনটেন্ট পরিকল্পনা, ভিডিও ও রিলস তৈরি, সোশ্যাল মিডিয়া অ্যানালিটিকস, রিচ, এনগেজমেন্ট এবং ওয়াচ টাইম বিশ্লেষণের দক্ষতা প্রয়োজন। এ পদে সংবাদমাধ্যমে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন পাঠানোর ই-মেইল [email protected]
এসইও স্পেশালিস্ট: নিউজ ওয়েবসাইটে এসইও স্পেশালিষ্ট হিসেবে অন্তত ৩ বছর কাজের অভিজ্ঞতা ও স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। রিপোর্ট দ্রুত XML Sitemap, News Sitemap, Canonical Tag I Structured Data সম্পর্কে বাস্তব জ্ঞান। কীওয়ার্ড রিসার্চ, নিউজ এসইও, অন-পেজ ও টেকনিক্যাল এসইওতে দক্ষতা। Google Search Console-এর Indexing, Crawl ও অন্যান্য Technical SEO সমস্যা শনাক্ত ও সমাধানের অভিজ্ঞতা। Google News & Google Discover-এর অপটিমাইজেশন এবং পারফরম্যান্স বিশ্লেষণের সক্ষমতা। সার্চ ট্রেন্ড, পাঠকের আগ্রহ ও কনটেন্ট পারফরম্যান্স বিশ্লেষণে দক্ষতা। ডেটা বিশ্লেষণ করে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোয় পারদর্শিতা। আবেদন পাঠাতে হবে [email protected] ঠিকানায়।
প্রযোজক: অনলাইন সংবাদমাধ্যম, টেলিভিশন অথবা মাল্টিমিডিয়া বিভাগে প্রযোজক হিসেবে ৪ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিও কনটেন্ট পরিকল্পনা, স্ক্রিপ্ট লেখা ও সম্পাদনা, ভিডিও শুটিং, এডিটিং, ভিজ্যুয়াল স্টোরিটেলিং এবং মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে দক্ষতা প্রয়োজন। এ পদে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদন পাঠাতে হবে [email protected] ঠিকানায়।
মাল্টিমিডিয়া জার্নালিস্ট: এ পদে সঠিক উচ্চারণ ও বাচনভঙ্গি, ভিডিও কনটেন্ট তৈরির দক্ষতা এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো ধারণাও প্রয়োজন। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদন পাঠাতে হবে [email protected] ঠিকানায়।
সব পদের কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীরা ই-মেইলে অথবা সরাসরি সমকাল কার্যালয়ে সিভি জমা দিতে পারবেন।