ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেপ্তার

গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৩৪

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে মির্জাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম। 

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর গুলশান থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন আনিমুল ইসলাম। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার নামে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৮৩১৫/২০২৫। তবে মামলাটি কে বাদী হয়ে করেছিলেন বিষয়টি জানা যায়নি।

বুধবার ১০ সেই মামলার গ্রেপ্তারের ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে। পরে আমিনুল ইসলামকে গভীর রাতে মির্জাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ওয়ারেন্ট আসার পর আমিনুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×