ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খেলাধুলা শুধু বিনোদন নয়, একটি জাতির প্রাণশক্তি: উপদেষ্টা ফারুক-ই-আজম

খেলাধুলা শুধু বিনোদন নয়, একটি জাতির প্রাণশক্তি: উপদেষ্টা ফারুক-ই-আজম
×

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ০১:৫০

খেলাধুলাকে শুধু বিনোদন নয়, একটি জাতির প্রাণশক্তিও বলে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ‘তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে এবং তাদের মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করতে হবে।’

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি একটি খেলার মাঠকে শুধু একটি খেলার মাঠ নয়, এটি তরুণদের স্বপ্ন গড়ে তোলার একটি কেন্দ্র বলে উল্লেখ করে বলেন, ‘এখানে যারা খেলবে, তারা শুধু জয় বা পরাজয়ের স্বাদই পাবে না, বরং জীবনের জন্য মূল্যবান শিক্ষা অর্জন করবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফল হতে সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই তরুণরা মোবাইল ও প্রযুক্তির নেশা থেকে বের হয়ে আসুক। শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।’

আরও পড়ুন

×