বিজ্ঞান বিতর্ক উৎসব
বান্দরবানে চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ
ছবি: সমকাল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ২০:০৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:২০
পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। রানার্স আপ হয়েছে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা নির্বাচিত হয়েছেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দলনেতা প্রিতম মারমা।
জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো- বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল বান্দরবান, রেইছা উচ্চ বিদ্যালয়, বান্দরবান সাঙ্গু উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ডন বস্কো উচ্চ বিদ্যালয়।
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত স্কুল পর্যায়ে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন বান্দরবান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। এ সময় উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশ বান্দরবান জেলা কমিটির সভাপতি রাজেশ দাশ।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন বীর বাহাদুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক উম্মে হুজাইফা মিফতাহ। বিচারক হিসেবে ছিলেন বান্দরবান সরকারি কলেজের লেকচারার বিপ্লব চক্রবর্তী, রোয়াংছড়ি কলেজের প্রভাষক নিরু চাকমা, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিহির রঞ্জন বড়ুয়া ও বীর বাহাদুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন বান্দরবান সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা।
- বিষয় :
- জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
- বান্দরবান
