পথের পাশে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ
.
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ০৯:৪৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিউলী বেগম (৩৬) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে বাগদা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ বাগদা বাজার এলাকার ফরিদ মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে ফরিদুল পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বাগদা বাজার থেকে লোকজন বাড়ি ফিরছিলেন। পথের পাশে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনসহ আসামি গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে।
- বিষয় :
- লাশ উদ্ধার
- গোবিন্দগঞ্জ
- মরদেহ উদ্ধার
