ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দগ্ধ আটজন চমেকে ভর্তি

দগ্ধ আটজন চমেকে ভর্তি
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো 

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ০২:২৮

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় একটি ওয়ার্কশপে হাইড্রোলিক পাইপ বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আবুল বশর খান নামে একজনের শরীরের ৮৫ শতাংশ, অন্যদের পুড়েছে ১৫ থেকে ৩৫ শতাংশ। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। 

শনিবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন- মো. আবদুল কাদের, মো. আবুল কাসেম, মো. করিম, আবদুল জলিল, আবুল বশর খান, জামাল হোসেন, মো. রাসেল ও বাহার উদ্দিন।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত বলেন, দগ্ধ ৮ জনকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশের শরীরের ১৫ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে। একজনের শরীরের পুড়ে গেছে ৮৫ শতাংশ। চমেক হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন।

আরও পড়ুন

×