ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় এমপি ইসরাফিল

বাবা-মার কবরের পাশে চিরনিদ্রায় এমপি ইসরাফিল
×

জানাজায় অংশগ্রহণকারীদের একাংশ -সমকাল

নওগাঁ প্রতিনিধি ও রানীনগর সংবাদদাতা

প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ১০:০৪

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আস‌নের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইসরা‌ফিল আলমের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আছর গ্রামের বাড়ি রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামের ঈদগাহ ময়দানে এমপির দুই দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। 

এর আগে সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই সংসদ সদস্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

পরে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বিকেলে ৩টার দিকে তার লাশ নওগাঁর রাণীনগর উপজেলা হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে লাশবাহী গাড়িযোগে জন্মভূমি ঝিনা গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে তার কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়। 

এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, রাজশাহী-৩ আসনের সাংসদ আইন উদ্দিন, জেলা প্রশাসক হারুনু-অর- রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাণীনগর-আত্রাই উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সর্বস্তরের হাজার হাজার মানুষ তার জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করে। 

আরও পড়ুন

×