চট্টগ্রামে সেন্ট্রাল সিটি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামের সেন্ট্রাল সিটি হাসপাতালে আগুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ০২:০১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ | ০২:০২
চট্টগ্রামের প্রবর্তক মোড়ে সেন্ট্রাল সিটি হাসপাতালে আগুন লেগেছে। রোববার রাত ১২টা ১০ মিনিটে লাগা এই আগুন ১২টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
আগুনে রোগী কিংবা হাসপাতালের বড় ধরনের ক্ষতি হয়নি। তবে আগুন লাগার পর অনেকে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, ‘সেন্ট্রাল সিটি হাসপাতালে লাগা আগুন আমরা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখানে কেউ আহত বা নিহত হয়নি। তবে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করেছেন অনেকে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি ছোট একটি হাসপাতাল। এখানে কি পরিমাণ রোগী ছিল জানি না। তবে কেউ অগ্নিদদ্ধ হয়নি।’
- বিষয় :
- চট্টগ্রাম
- হাসপাতালে আগুন
