ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাটহাজারীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, আটক ১

হাটহাজারীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, আটক ১
×

প্রতীকী ছবি

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১৭:১৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ | ২২:১২

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার ঘটনায় মো. রায়হান নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটক রায়হান হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের মো. আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানান, রায়হান এক সময় ছাত্র শিবির করতেন। হাটহাজারী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, 'রায়হান এক সময় হাটহাজারী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি থাকলেও বর্তমানে কোনো পদে নেই।' 

ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, 'দুপুর ২টার দিকে থানায় ঢুকে রায়হান আলীপুর স্কুলের ছাত্র হত্যার ঘটনায় আটক দু’জনের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। নিষেধ করলে তিনি পুলিশের ওপর হামলা চালান। পুলিশের কাজেও বাধা দেন।' পরে তাকে আটক করা হয় বলে জানান মডেল থানার ওসি। 

আরও পড়ুন

×