ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোয়ালন্দ ঘাট স্টেশ‌নে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

গোয়ালন্দ ঘাট স্টেশ‌নে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
×

.

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ১২:৩২

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট টু পোড়াদহ রেলরুটের গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) স্টেশ‌নে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এর ফলে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

সোমবার সকাল সোয়া ৭টার দিকে ওই ইঞ্জি‌নের একটি চাকা লাইনচ্যুত হয়। যার কার‌ণে ছে‌ড়ে যে‌তে পা‌রেনি পোড়াদহগামী ট্রেন‌টি। তবে দুপুরের আগে এই রুটে আর কোনো ট্রেন নেই এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ভো‌রে রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন থে‌কে ছে‌ড়ে গোয়ালন্দ ঘাট স্টেশ‌নে যায় সাটল ট্রেন‌টি। সেখা‌নে ইঞ্জিন ঘোরা‌নো‌র সময় ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। তবে এতে হতাহ‌তের ঘটনা ঘ‌টেনি।

গোয়ালন্দ ঘাট স্টেশ‌ন মাস্টার মোস‌লেম উদ্দিন ব‌লেন, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কার‌ণে স‌ঠিক সম‌য়ে ট্রেন‌টি পোরাদহের উদ্দে‌শে ছে‌ড়ে যায়নি। জেলা শহ‌র থে‌কে রি‌লিফ ট্রেন আস‌লে ট্রেন‌টি ওঠা‌নো হ‌বে।

আরও পড়ুন

×