নবীগঞ্জে নিজ ঘরে নারীকে গলা কেটে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৫:১৪
হবিগঞ্জের নবীগঞ্জে ছলেমা বেগম (৪৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে ডাকাতদল। রোববার ভোররাতে উপজেলার করঁগাও গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ছলেমা বেগম ওই গ্রামে মিলন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, ভোরে ছালেমা বেগমের মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে গলা কাটা অবস্থায় ছালেমা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়।
এ ব্যাপারে ছালেমা বেগমের স্বামী মিলন মিয়া বলেন, নবীগঞ্জে আমার দুটি বাড়ি রয়েছে। রাতে আমি আমার অন্য বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম। সকাল বেলা এসে দেখি আমার স্ত্রী ছালেমা বেগমকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে। দুর্বৃত্তরা ছালেমার কাছ থেকে নগদ এক লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ছালেমা বেগমের শরীরে একাধিক আগাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতের আইনের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
- বিষয় :
- নবীগঞ্জ
- গলা কেটে হত্যা