পাকুন্দিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৭:৪৩ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ১৪:০০
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃষ্টির পানি জমে থাকা গর্তে পড়ে লামিম নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামে এ ঘটনা ঘটে।
লামিম কন্দরপদী গ্রামের প্রবাসী কাজল মিয়ার একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, রোববার দুপুর ১২টার দিকে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা গর্তে পড়ে যায় শিশু লামিম।কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে খোঁজা শুরু করে। এক পর্যায়ে ওই গর্ত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী কাজল মিয়ার পরিবারসহ পুরো গ্রামে।
বুরুদিয়া ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেল পানিতে ডুবে শিশু লামিম মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
- বিষয় :
- শিশুর মৃত্যু
- পানিতে ডুবে
- কিশোরগঞ্জ