ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

করতোয়ায় ডুবে ভাই-বোনের মৃত্যু

করতোয়ায় ডুবে ভাই-বোনের মৃত্যু
×

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৯:১০ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ০৯:১৮

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মৃতেরা মামাত-ফুপাত ভাইবোন।

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো-ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের গ্রামের কৃষ্ণরামপুর মাটিয়াল পাড়া গ্রামের মৃত কবিরুল ইসলামের মেয়ে মেহেনাজ (৯) ও ৩ নম্বর সিংড়া ইউনিয়নের নায়েব আলীর ছেলে কামরুল হাসান (৭)। 

মেহেনাজের মরদেহ রোববার বিকেল সাড়ে ৫টায় এবং কামরুলের মরদেহ সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার করে ডুবুরিরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার করতোয়া নদীর নুনদহ ঘাটে গোসল করতে যায় মেহেনাজ ও কামরুল। নদীর পানিতে নামার পর শিশু দুটি তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ডুবুরি এসে তাদের মরদেহ উদ্ধার করে। 

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×