ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রমেকে ১৮৮ নমুনা পরীক্ষায় আরও ৬৪ জনের করোনা শনাক্ত

রমেকে ১৮৮ নমুনা পরীক্ষায় আরও ৬৪ জনের করোনা শনাক্ত
×

ফাইল ছবি

রংপুর অফিস

প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৯:২৯

রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রংপুরের ১৬ জন, লালমনিরহাটে ১৯ জন, কুড়িগ্রামে ১৬ জন, গাইবান্ধায় ১২ জন ও ঠাকুরগাঁওয়ের একজন রয়েছেন। 

রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জন শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৭৩২ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৩৩০ জন ও মারা গেছেন ৩১ জন। রংপুর বিভাগে করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন

×