ঈদের দিন বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে ২ কিশোরীর মৃত্যু
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ১০:০৭ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ১০:২১
হবিগঞ্জের নবীগঞ্জে ঈদের দিন বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের গজাইরা নামক বিলে এ ঘটনা ঘটে।
মৃতেরা হলো-নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে পপি আক্তার (১০) ও একই গ্রামের সালাম মিয়ার মেয়ে মনি আক্তার (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন আনন্দ করতে পাঁচ শিশু মিলে মান্দারকান্দি গ্রামে তাদের আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশে একটি নৌকায় উঠে। রওনা দেওয়ার পর গজারিয়া বিলে যাওয়ার এক পর্যায়ে নৌকাটি পানিতে ডুবে যায়।
স্থানীয়রা খোঁজাখুঁজি করে দুইজনকে পানি থেকে মৃত অবস্থায় ও বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করে।
নবীগঞ্জ থানা ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- নবীগঞ্জ
- নৌকাডুবি
- কিশোরীর মৃত্যু
- সিলেট
- হবিগঞ্জ