ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিলেট মহানগর আ'লীগ সভাপতি মাসুক সস্ত্রীক করোনায় আক্রান্ত

সিলেট মহানগর আ'লীগ সভাপতি মাসুক সস্ত্রীক করোনায় আক্রান্ত
×

মাসুক উদ্দিন আহমদ

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ১১:০২

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও তার স্ত্রী ফাহমিদা আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের দুজনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। 

মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনের ছোট ভাই মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩০ জুলাই মাসুক উদ্দিন ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আসাদ উদ্দিন আহমদ।

তিনি জানান, স্ত্রীসহ মাসুক উদ্দিন বাসায় আছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। দ্রুত করোনা মুক্তির জন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ১৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন

×