ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিলেটে করোনা আক্রান্ত আট হাজার ছাড়াল

সিলেটে করোনা আক্রান্ত আট হাজার ছাড়াল
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ১৪:২২ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ১৪:২৫

সিলেট বিভাগে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। রোববার নতুন করে আরও ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে পুরো বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৬৬ জন।

এদিন ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাব আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, ওসমানী মেডিকেল কলেজর ল্যাবে সিলেটের ৪৩ জন, হবিগঞ্জের ৫ জন ও মৌলভীবাজারের ১৮ জনের করোন শনাক্ত হয়েছে।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানিয়েছেন, এদিন ২১ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ ও শাবির ল্যাব মিলে রোববার সিলেট জেলায় নতুন করে ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সিলেট জেলায় মোট ৪ হাজার ৩৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

অপর তিন জেলার পর মৌলভীবাজারে মোট করোনা আক্রান্তের সংখ্যাও হাজার ছাড়াল। এদিন ওসমানীতে শনাক্ত নতুন ১৮ জনকে নিয়ে মৌলভীবাজার জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ৪ জন।

এছাড়া সুনামগঞ্জে এক হাজার ৫১২ জন ও হবিগঞ্জে এক হাজার ১৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ১৪৭ জনের মৃত্যু হয়েছে এবং ৩ হাজার ৫১৫ জন সুস্থ হয়েছেন।

আরও পড়ুন

×