ফরিদপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ১৮:১৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ১৮:৪৪
ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও দড়জার সামনে আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে। এ ঘটনায় মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এ ঘটনা ঘটে। মাঝকান্দী বাসস্ট্যান্ড থেকে বোয়ালমারী আলফাডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের দিকে ১০০ মিটার দক্ষিণে রয়েছে গ্রামীণ ব্যাংকের ওই শাখাটি।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের রায়পুর ব্রাঞ্চের দায়িত্বরত ম্যানেজার নবিনা নুরুল পিয়া বলেন, শুক্রবার রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের দরজার সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দড়জার সামনে কালো ধোয়া দেখা যায়। এসময় দড়জার সামনে পেট্রলের খালি বোতল ও ন্যাকড়া পাওয়া যায়। এ ঘটনায় মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
- বিষয় :
- ফরিদপুর
- আগুন
- পেট্রল
- গ্রামীণ ব্যাংক
