ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কক্সবাজার-২ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন অ্যাডভোকেট নাজমুস সাকিব

কক্সবাজার-২ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন অ্যাডভোকেট নাজমুস সাকিব
×

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ১৯:৩৭

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস সাকিব। তিনি এনসিপি সমর্থিত আইনজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব।

অ্যাডভোকেট নাজমুস সাকিব শিক্ষাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম সম্পন্ন করেন। তার আগে তিনি সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম থেকে ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে এইচএসসি, এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠ, কক্সবাজার থেকে ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে বোর্ড স্ট্যান্ড করে এসএসসি পাস করেন।

অ্যাডভোকেট নাজমুস সাকিব বর্তমানে এনসিপির রাজনীতিতে জড়িত। তিনি জুলাই বিপ্লবে আন্দোলনরত ছাত্র-জনতার পক্ষে সোচ্চার ছিলেন। ছাত্রজীবন থেকে তৎকালীন বিরোধীদলীয় রাজনীতির সঙ্গে জড়িত, শীর্ষপদেও ছিলেন। 

নাসমুস সাকিবের জন্ম মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বানিয়াকাটা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার বাবা ফরিদুল আলম মহেশখালীর হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা, মা কামরুন্নেসা ফরিদ গৃহিণী। তার দাদা মরহুম ইসহাক মিয়া ছিলেন ১৯৯১ সালে এই সংসদীয় আসন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) এর নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

পেশাগত জীবনে অ্যাডভোকেট নাজমুস সাকিব আইন পেশার পূর্বে সাংবাদিকতা করেছেন, তিনি দৈনিক ভোরের কাগজ, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন, দ্য ডেইলি অবজারভারে রিপোর্টার হিসেবে কাজ করেছেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টকেল ১৯ এর বাংলাদেশ চ্যাপ্টারের এসিস্ট্যান্ট লিগ্যাল অফিসার এবং পরবর্তীতে কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন

×