কিশোরগঞ্জে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ
আগুনে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্স দেখছেন এলাকাবাসী। ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১০:৫৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ১০:৫৬
কিশোরগঞ্জে একটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার রাতে শহরের গাইটাল এলাকায় সার্কিট হাউজ এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোববার রাত ৪টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন ফায়ার ফাইটার রুবেল মিয়া।
আজ সোমবার সকালে ওই এলাকার বাসিন্দা মানিক মিয়াসহ কয়েকজন জানান, পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স। সেটি বেশ কিছুদিন ধরে মেরামতের জন্য রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তবে ঘটনার সময় এলাকাবাসী ঘুমিয়ে ছিলেন। ফলে কারা আগুন দিয়েছে, সেটা কেউ দেখেননি।
এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল বলে জানিয়েছেন সদর থানার ডিউটি অফিসার এএসআই মুরসাহা। এটি একটি নাশকতার ঘটনা বলে পুলিশের ধারণা।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- অ্যাম্বুলেন্স
- আগুন
