ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট বন্ধ ছিল ফ্লাইট
×

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ১৮:৪০

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়াল চলে আসায় প্রায় ২৬ মিনিট ঢাকাগামী ইউএস-বাংলার একটি ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ছিল।

বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল।

ইব্রাহিম খলিল জানান, ইউএস-বাংলার ১০৬ নম্বর ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের জন্য রানওয়েতে প্রস্তুত ছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ রানওয়েতে একটি শিয়াল চলে আসে। পরে পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে এসে শিয়ালটিকে তাড়া করে রানওয়ে খালি করে। এরপর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

তিনি আরও বলেন, রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপ থাকায় মাঝে মাঝে বন্য শিয়াল, সাপ বা কুকুর এসে পড়ে। প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে আমরা রানওয়ে যাবতীয় পরীক্ষা সম্পন্ন করি।

আরও পড়ুন

×