মৎস্য সনদ জটিলতায় আখাউড়া বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ
আখাউড়া স্থলবন্দরে দাঁড়িয়ে আছে মালভর্তি ট্রাক। ছবি: সংগৃহীত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ১৯:২১ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ | ১৯:২২
মৎস্য সনদ জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় মাছ রপ্তানি করতে পারেনি ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ভারতে মাছ রপ্তানি বন্ধ ছিল।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, ভারতে মাছ রপ্তানির জন্য উপজেলা মৎস্য অফিস থেকে একটি বিশেষ সার্টিফিকেট নিতে হয়। এতদিন এই সার্টিফিকেটটি হাতে হাতে (ম্যানুয়ালি) নেওয়া যেত। গত ১৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক চিঠিতে জানায়, ম্যানুয়ালির বদলে এখন থেকে অনলাইনে সার্টিফিকেট নিতে হবে। কিন্তু অনলাইনে সার্টিফিকেট করার বিষয়ে মৎস্যকে অবগত না করার কারণে তারা সার্টিফিকেট দিতে পারছেন না।
তিনি আরও বলেন, গত বুধবার এক কোটি ৯৩ লাখ টাকার মাছ রপ্তানি করা হয়। প্রতিদিন প্রায় ২ কোটি টাকার মাছ ভারতে রপ্তানি করা হয়ে থাকে। তবে আজ থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া মাছ পাঠানো যাবে না বলে মৎস্য অফিস জানায়। এ অবস্থায় আমরা মাছ রপ্তানি করতে পারেনি ব্যবসায়ীরা।
- বিষয় :
- আখাউড়া স্থলবন্দর
- ব্রাহ্মণবাড়িয়া
- রপ্তানি
- মাছ
