বিরল প্রজাতির শকুন উদ্ধার
ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম সরকারপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় বিরল প্রজাতির এ শকুনটি। এ খবর ছড়িয়ে পড়লে একে দেখতে ভিড় জমে যায় -সমকাল
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | ০৮:৩৫
| প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম ধনিরাম সরকারপাড়া এলাকা থেকে এটিকে উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে শকুনটিকে দেখতে ভিড় জমে যায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল রহমান কনক জানান, শকুনটির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এর বয়সও বেশি। এ কারণে উড়তে পারছিল না। একে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসাইন জানান, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। সেখান থেকে লোকজন এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- শকুন
