ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কক্সবাজারে বাসে আগুন

কক্সবাজারে বাসে আগুন
×

পুড়ে যাওয়া বাস। ছবি: সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ১৮:৫৮

কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ‘দোয়েল এক্সপ্রেস’ নামে একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসের চালকের সঙ্গে কথা বলে জেনেছি, হেলপার বাসের ভেতরে সাউন্ড বক্সে গান শুনছিলেন। এমন সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।’

ওসি আরও জানান, হয়তো দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে। তবে কেউ হতাহত হয়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। পরে জানা যাবে।

আরও পড়ুন

×