ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাস্তা সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার

রাস্তা সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার
×

মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় ৯০ মিটার রাস্তা সংস্কারে এক নম্বরের পরিবর্তে তিন নম্বর ইট ব্যবহারের অভিযোগ উঠেছে সমকাল

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৭:৪৬

| প্রিন্ট সংস্করণ

মিঠাপুকুরের লতিবপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এক নম্বরের পরিবর্তে তিন নম্বর ইট দিয়ে কাজ করার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

লতিবপুর গ্রামের প্রায় ৯০ মিটার রাস্তা সংস্কারের জন্য দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটির বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে রয়েছেন স্থানীয় ইউপি সদস্য রমজান আলী মণ্ডল। 
এলাকাবাসীর অভিযোগ, কাজ শুরু থেকেই সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তার কাজে ব্যবহৃত ইটগুলো খুবই নিম্নমানের। বালুর বদলে মাটি ব্যবহার, ইটের নিচে বালুর পরিবর্তে মাটির মিশ্রণ ব্যবহার করা হয়েছে। রাস্তাটি কোথাও অতিরিক্ত উঁচু আবার কোথাও নিচু হয়ে গর্ত তৈরি হয়েছে। কাজ শেষ হতে না হতেই বিভিন্ন জায়গা থেকে ইট উঠে আসছে। স্থানীয়দের আশঙ্কা, বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, ‘সরকারি টাকা দিয়ে আমাদের সুবিধার জন্য রাস্তা করা হচ্ছে, অথচ মেম্বার নিজের পকেট ভারী করতে অত্যন্ত নিম্নমানের কাজ করছেন।’
ইউপি সদস্য রমজান আলী মণ্ডল জানান, নিয়ম মেনেই কাজ  করেছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। যদি প্রকল্পের শিডিউল অনুযায়ী কাজ না হয়ে থাকে, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×