ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
×

ফাইল ছবি

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৯:৪৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১০:৪৮

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে ভোর ৪টার আগে থেকে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে ভোর ৪টা ৩০ মিনিটের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। এতে চাঁদপুর ও শরীয়তপুরের ফেরিঘাটের দুইপাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত-শত যানবাহন আটকে পড়ে।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

আরও পড়ুন

×