ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

চট্টগ্রামে উদীচীর ‘গানে গানে প্রতিবাদ’ কর্মসূচি

চট্টগ্রামে উদীচীর ‘গানে গানে প্রতিবাদ’ কর্মসূচি
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৫:০৭

উদীচী-ছায়ানটে ধ্বংসযজ্ঞ, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, সংস্কৃতি চর্চায় বাধা ও মবসন্ত্রাসের বিরুদ্ধে ‘গানে-গানে প্রতিবাদ’ পদযাত্রা কর্মসূচি পালন করেছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ। শুক্রবার বিকেলে নগরের নন্দনকাননে ডিসি হিল চত্বর থেকে শুরু হওয়া এই পদযাত্রা কর্মসূচি শহীদ মিনার ঘুরে সিনেমা প্যালেস মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয়। এতে দেশবিরোধী উগ্রবাদী শক্তিকে মোকাবিলায় সর্বস্তরের জনতার ঐক্যের আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচিতে উদীচীর শিল্পীকর্মীদের পাশাপাশি আরও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, ভাস্কর্য, সাংস্কৃতিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে যে মব সন্ত্রাসের যাত্রা শুরু হয়, রাষ্ট্রযন্ত্রের নীরবতায় সেটা ক্রমে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সর্বশেষ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই মব সন্ত্রাসীরা বাঙালি সংস্কৃতি চর্চার কেন্দ্র উদীচী ও ছায়ানটে নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এগুলো পরিকল্পিত সংঘবদ্ধ আক্রমণ।

সেখানে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি প্রবাল দে'র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক জয় সেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা নুরুচ্ছাফা ভূঁইয়া, জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সিতারা শামীম, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী এবং বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক।

আরও পড়ুন

×