ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আগুন, ককটেল ও পেট্টোল বোমা উদ্ধার

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আগুন, ককটেল ও পেট্টোল বোমা উদ্ধার
×

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬ | ০৬:০৯ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ | ০৬:১২

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল গিয়ে পুলিশ আগুন নিভিয়ে দেয় এবং সেখান থেকে ককটেল, পেট্টোল বোমা, সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত ব্যানার উদ্ধার করে নলডাঙ্গা থানা পুলিশ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগ করা হয়। এসময় সেখান থেকে ৫টি ককটেল, ৫টি পেট্টোল বোমা, ১টি ব্যানার উদ্ধার করা হয় এবং আগুন নিভিয়ে দেওয়া হয় ও ককটেল নিষ্ক্রিয় করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাকিউল আযম বলেন, এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×