ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইনজীবী আলিফ হত্যা

চিন্ময় দাসসহ ৩৯ জনের বিচার শুরু

চিন্ময় দাসসহ ৩৯ জনের বিচার শুরু
×

চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ২১:১০

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক শুনানি শেষে অভিযোগ গঠন করে এ আদেশ দেন। এ সময় ট্রাইব্যুনালে চিন্ময়সহ ২৩ আসামি উপস্থিত ছিলেন। আগামী ২ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে একজন আইনজীবী গতকাল ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। অভিযোগপত্রভুক্ত পলাতক ১৬ আসামির পক্ষে একজন আইনজীবী ছিলেন। কারাগারে থাকা ২২ আসামির পক্ষে লিগ্যালএইড অফিস থেকে আগামী ধার্য তারিখে আইনজীবী নিয়োগ দেওয়া হবে।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে চিন্ময়ের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী আলিফ খুন হন। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ২০২৫ সালের ১ জুন আলিফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি জোনের তৎকালীন সহকারী কমিশনার মাহফুজুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ২৫ আগস্ট চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

আরও পড়ুন

×