ভ্যানকে বাসের ধাক্কা, স্কুলছাত্রসহ নিহত ৩
সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২০ | ২৩:৩৮
পাবনার সুজানগর উপজেলায় ভ্যানকে বাসের ধাক্কায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।
পাবনা-ঢাকা মহাসড়কের দুলাই ইউনিয়নের চিনাখড়া নামক স্থানে বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন- চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ও দুলাই ইউপি সদস্য আবুল কালাম আজাদের ছেলে সোহেল রানা (১৬), সুজানগর উপজেলার আন্ধারকোটা গ্রামের মৃত কাশেমের ছেলে হারুন (২৪) ও সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের ভ্যানচালক ইলিয়াস (৪৭)।
স্থানীয় দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান জানান, পাবনা থেকে ঢাকাগামী বাস একটি ভ্যানকে চিনাখড়া স্কুল অ্যান্ড কলেজের সামনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক ইলিয়াস মারা যান। পরে ভ্যানে থাকা সোহেল এবং হারুনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদর মৃত ঘোষণা করেন।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী রেজা জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি পুলিশ ফাঁড়ি হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- পাবনা
- স্কুলছাত্র
- নিহত
- সড়ক দুর্ঘটনা