ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচনে জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

নির্বাচনে জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না
×

ফাইল ছবি

বগুড়া ব্যুরো 

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আলোচিত প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জামানত হারিয়েছেন। কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট বিপর্যয়ের মুখে পড়েন তিনি। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বগুড়া-২ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪২ হাজার ১৫৫। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে দুই লাখ ৪৩ হাজার ৮০২টি, যা মোট ভোটারের ৭২ দশমিক ৬৩ শতাংশ। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ, অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সেই হিসাবে এই আসনে জামানত রক্ষা করতে মান্নার প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু তিনি পেয়েছেন মাত্র তিন হাজার ৪২৬ ভোট। যা মোট বৈধ ভোটের প্রায় এক দশমিক ৪ শতাংশ।

জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় কেটলি প্রতীকের প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারিয়েছেন।

আরও পড়ুন

×