ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ফরিদপুরে এফডিএফ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

ফরিদপুরে এফডিএফ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
×

ছবি-সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৪৩

পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে শেষ হলো দুই দিনব্যাপী আয়োজিত ‘শেখ মনিরুজ্জামান অভি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা’। 

সোমবার সন্ধ্যায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ)।

বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে অংশগ্রহণ করে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের টিম অর্কিড এবং পদ্মজা। এতে চ্যাম্পিয়ন হয় টিম পদ্মজা। 

ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আনজুম ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রকাশনা সম্পাদক মুসাহো মুকুলসহ আরও অনেকে। 

গত ১৪ ফেব্রুয়ারি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর উচ্চ বিদ্যালয়, জিলা প্রশাসন স্কুল, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬টি দল অংশগ্রহণ করে। 

বিতর্ক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী পর্বে অতিথি হিসেবে ছিলেন- ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহ্বায়ক তৌহিদুল ইসলাম স্টালিন, ফরিদপুর ডিবেট ফোরামের উপদেষ্টা হাসানউজ্জামান, ফরিদপুর মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রভাষক ডা. নিশাত চৌধুরী, রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আজম শাকিল। এছাড়া ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকরা সমাপনী পর্বে উপস্থিত ছিলেন।

এদিন বিশেষ আয়োজন হিসেবে একটি কুইজ প্রতিযোগিতা করা হয়েছিল। যার বিষয় ছিল ‘বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য’। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ভেতর ৫ জনকে পুরস্কৃত করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

আরও পড়ুন

×