ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ঢাকার বাইরে মন্ত্রীরা

সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় অর্থমন্ত্রী

সংকট উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে
×

আমীর খসরু

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:১৮

| প্রিন্ট সংস্করণ

দেশি-বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিনিয়োগ না হলে কর্মসংস্থান কোথা থেকে হবে? এ জন্য আমরা দেশি-বিদেশি ইনভেস্টমেন্টে (বিনিয়োগ) জোর দিচ্ছি। আমাদের ট্যাক্স বাড়াতে হবে। ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। দেশের ভেতরে, দেশের বাইরে এই ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এর মাধ্যমে ট্যাক্স জিডিপি বাড়ানো যাবে।’
গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের পতেঙ্গায় হাসপাতাল নির্মাণের জন্য জায়গা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি স্বাস্থ্যসেবা, শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন এবং কর্মসংস্থান অগ্রাধিকারের বিষয়ও তুলে ধরেন। পরে বন্দর স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন আমীর খসরু।
নতুন হাসপাতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের এ অঞ্চলে কোনো হাসপাতাল নেই। হাসপাতালের সঙ্গে নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য আরেকটি ইনস্টিটিউট হবে। বাংলাদেশে এ খাতে ঘাটতি আছে। এ অঞ্চলের মানুষের দাবিও ছিল। তবে এ জন্য একটি বড় জায়গা লাগছে। আরও দুয়েকটি জায়গা দেখা হবে, যেখানে সুবিধা হয়। জায়গা পেতে অনেক ঝামেলা থাকে। এটি জেনারেল হাসপাতাল হবে, বিশেষায়িতও কিছু থাকবে। আমাদের নির্বাচনী প্রচারাভিযান ছিল ১১-তে ১১। এর মধ্যে এটি প্রথম দফা।

আরও পড়ুন

×