ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাধবপুরে ১৪৪ ধারা জারি

মাধবপুরে ১৪৪ ধারা জারি
×

 মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ০৮:১৫

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে মাধবপুর উপজেলা প্রশাসন। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম এ আদেশ জারি করেন।
উপজেলার শিমুলঘর হাসপাতালসংলগ্ন মাঠে আজ শনিবার একই সঙ্গে শিমুলঘর নূরে মদিনা গাউছিয়া যুব সংগঠন এবং শিমুলঘর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ নামের পৃথক দুটি সংগঠন সম্মেলনের আয়োজন করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এতে করে যেকোনো সময় সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে। এ আদেশের মাধ্যমে, নির্ধারিত এলাকায় পাঁচ বা ততধিক লোকের সমাবেশ, মিছিল, স্লোগান, জনসভা, মাইকিং, লাঠিসোটা বা অস্ত্র বহনসহ যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইউএনও জাহিদ বিন কাশেম জানান, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মাধবপুর থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে জনগণকে অবহিত করার কথাও বলা হয়েছে।
 

আরও পড়ুন

×