ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৫ বছর পর একই দিনে দ্বিতীয় সন্তানের মা হলেন শাহনাজ 

৫ বছর পর একই দিনে দ্বিতীয় সন্তানের মা হলেন শাহনাজ 
×

নানি জাবেদা আক্তারের কোলে শিশু আফবার বিনতে আলামিন

বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৯:৫১

প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পর একইদিনে অর্থাৎ পহেলা বৈশাখে দ্বিতীয় সন্তানের মা হলেন শাহনাজ পারভিন। 
মঙ্গলবার দুপুরে জেলা শহরের সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রপ্রচারের মাধ্যমে ২ কেজি ৯শ গ্রাম ওজনের সুস্থ কন্যা সন্তান জন্ম দেন তিনি। শিশুটির নাম রাখা হয় আফবার বিনতে আলামিন। 
বাবা আলামিন হোসেন পেশায় বিএসসি ইঞ্জিনিয়ার এবং মা শাহনাজ পারভিন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তাদের বাড়ি ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামে। এ দম্পতির প্রথম ছেলে সন্তান আব্দুল আল রিদুয়ান জন্মগ্রহণ করেছিল ৫ বছর আগে পহেলা বৈশাখে। জানা যায়, দুটি সন্তানের জন্মদিন একসঙ্গে পালন করার উদ্দেশ্যেই দ্বিতীয় সন্তানকে একই দিনে পৃথিবীতে নিয়ে আসেন তারা। 
শাহনাজ পারভিন সমকালকে জানান, প্রেমের সম্পর্ক থাকলেও ৯ বছর আগে পারিবারিক ভাবে আলমিন হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দ্বিতীয় সন্তান গর্ভে আসার পর থেকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলেন তিনি। 
শাহনাজ পারভিন আরো জানান, তিনি ও তার স্বামী পরিকল্পনা করে পহেলা বৈশাখের বিশেষ দিনটি বেছে নিয়েছেন। তিনি বলেন, 'দুই সন্তানের জন্মদিন যেন এক সাথে পালন করতে পারি, সে উদ্দেশ্যেই একই দিনে অস্ত্রোপোচারের মাধ্যমে কন্যাকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে।' মেয়েকে হেফজুখানায় পাড়ানোর স্বপ্ন তাঁর। 
শিশুর দাদি রোকেয়া বেগম বলেন, 'ছেলের ঘরে প্রথমে নাতি হয়েছে। আল্লাহ কাছে প্রার্থনা করেছিলাম সুস্থ নাতনি যেন হয়। আল্লাহ আমার কথা শুনেছেন।' 
নবজাতকের নানি জবেদা বেগম বলেন, 'ছেলের পর মেয়ে হবে এই খবর আমরা আগেই জেনেছি। পহেলা বৈশাখের আনন্দের দিনে মেয়ের ঘরে নতুন অতিথি আসায় আমরা বেশি আনন্দিত।' 
হাসপাতালের দায়িত্বরত নার্স সেলিনা আক্তার বলেন, 'তাদের নিয়মিত গাইনি চিকিৎসন রুমা আক্তার ছুটিতে আছেন। চিকিৎসক ওসমান গনি ও অ্যানস্থিসিয়া চিকিৎসক নাসিমকে ডাকা হলে তারা দ্রুত হাসপাতালে আসেন। সিজারের মাধ্যমে বেলা সাড়ে ১২ টার দিকে শাহনাজ পারভিনের একটি কন্যা সন্তান হয়। বর্তমানে মা ও কন্যা দুজনে সুস্থ আছেন।

আরও পড়ুন

×