ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উদ্ভাবনের সম্ভার নিয়ে প্রতিযোগিতায় শিক্ষার্থীরা

উদ্ভাবনের সম্ভার নিয়ে প্রতিযোগিতায় শিক্ষার্থীরা
×

 দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে অনুষ্ঠিত হলো রংপুর বিভাগীয় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জনপ্রিয় প্রতিযোগিতা ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’। যেখানে রংপুর বিভাগের আট জেলার ৩০টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৯০টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 
গতকাল শনিবার সকালেই দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা হাজির হন। সেরা সাতটি উদ্ভাবন ঢাকায় জাতীয় পর্বের প্রতিযোগিতার  জন্য মনোনীত হয়। প্রথম হয় পলিমার রিসাইকেলড কনস্ট্রাকশন, দ্বিতীয় স্মার্ট আইওটি বেজড হোম অটোমেশন সিস্টেম ও তৃতীয় হয় ইলেকট্রিক্যাল এনার্জি উইথ এভরি স্টেপ। কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন অ্যাসেট প্রকল্প প্রতিযোগিতাটি আয়োজন করে। 

সকালে প্রতিযোগিতা উপলক্ষে একটি শোভাযাত্রা দিনাজপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইনস্টিটিউট মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, অ্যাসেট প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সামসুর রহমান খান, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী রবীন্দ্রনাথ মাহাত, প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম প্রমুখ। 
আঞ্চলিক প্রতিযোগিতা শেষে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের 
জাতীয় পর্ব আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে। আটটি অঞ্চলের প্রতিযোগিতা থেকে নির্বাচিত ৫০টি উদ্ভাবনী প্রকল্প এতে অংশগ্রহণের সুযোগ পাবে। 
চূড়ান্ত বা জাতীয় পর্বে বিজয়ী তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। 
 

আরও পড়ুন

×