হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন আসিফ মাহমুদ
এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। ছবি: সমকাল
ফটিকছড়ি (চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ২১:০৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িস্থ আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপি নেতা।
সাক্ষাৎকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হেফাজতের আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর কাছে দোয়া চান। এ সময় শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অনুদান প্রদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদকে ধন্যবাদ জানান আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও অঞ্চল (চট্টগ্রাম) জোবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি।
সাক্ষাৎ শেষে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাফল্য কামনা করে বিশেষ দোয়া করেন হেফাজতে ইসলামের আমির।
