নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
প্রতীকী ছবি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৬ | ১২:২৭ | আপডেট: ০২ মে ২০২৬ | ১২:৪০
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ইলাশপুর নামক স্থানে শনিবার সকাল সোয়া আটটার দিকে দুর্গাপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইনুল হক (৫০) নিহত হন। তিনি পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাছম আলীর ছেলে।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা পূর্বধলা হাসপাতালের চিকিৎসক ডা. উর্মিসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা আরও একজন যাত্রী মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।
- বিষয় :
- নেত্রকোনা
- সংঘর্ষ
- সড়ক দুর্ঘটনা
- অটোরিকশা
