৫ ব্যাংকে জমানো টাকা আদায়ের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৪:৪৯ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১৪:৫৫
একীভূত হওয়া ৫ ব্যাংকের গ্রাহকদের জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যাংকে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।
রোববার সকাল থেকে এই বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষুব্ধরা ব্যাংকের শাখায় প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন। এদিকে দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা খাতুনগঞ্জের ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন।
বিক্ষোভকারীদের দাবি, আমাদের অনেক কষ্টের জমানো টাকা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নানা তালবাহানা করছে। আমাদের লাখ লাখ টাকা এখানে জমা পড়ে থাকলেও নিতে আসলে দেওয়া হচ্ছে মাত্র এক হাজার টাকা। এটা অযৌক্তিক। নিজেদের যৌক্তিক দাবি আদায়ে অনেক দিন ধরে আমরা রাস্তায় নেমে নানা কর্মসূচি পালন করে আসলেও এখনও আমাদের ন্যায্য দাবি পূরণ করা হয়নি।
ক্ষোভ প্রকাশ করে বিক্ষুব্ধরা বলেন, সরকার আমাদের এভাবে রাস্তায় নামতে বাধ্য করেছে। নতুন সরকার আসার পর আমরা মনে করেছিলাম হাজার হাজার আমানতকারীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি আলোর মুখ দেখবে। কিন্তু গত দুই মাসে এ ব্যাপারে আশানুরূপ কিছুই দেখতে পারিনি আমরা। তাই আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন ভুক্তভোগী আমানতকারীরা।
উল্লেখ্য, আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারায় বিভিন্ন প্রক্রিয়া শেষে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়।
- বিষয় :
- সম্মিলিত ইসলামী ব্যাংক
- বিক্ষোভ
- চট্টগ্রাম
