ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘খুনি মোশতাকের প্রেতাত্মারাই ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়’

‘খুনি মোশতাকের প্রেতাত্মারাই ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়’
×

বক্তব্য রাখছেন এমপি সবুজ -সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০ | ১০:৩৩

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেছেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তার আদর্শকে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল ঘাতকের দল, কিন্তু সেটা পারেনি। মৃত বঙ্গবন্ধু আরো বেশি শক্তিশালী। খুনি মোশতাকের প্রেতাত্মারাই ২১ আগস্টে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা চালায়।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দুলালের সভাপতিত্ব ও হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন- সদর উপজেলা চেয়ারম্যান রীনা পারভীন, শ্রীপুর পৌর মেয়র মো. আনিছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, মিজানুর রহমান মাস্টার, হারুন অর রশিদ বিএসসি, মো. লিটন মিয়া প্রমুখ।

আরও পড়ুন

×