ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ
আবু কাউসার। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৩:৩০ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১৭:৪৭
চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।
তবে ভুক্তভোগীর পরিবার ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, কাউসারকে খুন করে ফ্লাইওভারে লাশ ঝুলিয়ে রাখা হয়। কাউসার আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন।
নগরের পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহীন বলেন, ‘ফ্লাইওভার থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় কাউসার নামে একজনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি তালুকদার পারভেজ আনসারী অভিযোগ করেছেন, ছাত্রলীগ করার কারণে কাউসারকে অপহরণের পর খুন করা হয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- ঝুলন্ত মরদেহ
- ছাত্রলীগ নেতা
