চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের কমিটি ঘোষণা
মীর মোহাম্মদ শোয়াইব ও আরিফ মঈনুদ্দিন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১২:৪০ | আপডেট: ১৫ মে ২০২৬ | ১৪:৪৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছয় মাসের জন্য কমিটি অনুমোদন দেন। নবগঠিত কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল। এছাড়া, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নিজাম উদ্দিন ও হুজ্জাতুল্লাহ বিন ফারুক।
কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু। দপ্তর সম্পাদক হয়েছেন রাফসান জানি রিয়াজ।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং নির্বাহী সদস্য হিসেবে ১৬৮ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়।
