ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

বগুড়ায় জমি নিয়ে বিরোধে দুই যুবককে হত্যা 

বগুড়ায় জমি নিয়ে বিরোধে দুই যুবককে হত্যা 
×

এই জমি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৫:২২ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১৫:২৭

বগুড়ার মোকামতলায় জমি নিয়ে বিরোধে দুই যুবককে হত্যা করা হয়েছে। তারা হলেন, লক্ষ্মীপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩৭) ও জামিল আহমেদের ছেলে ইয়াসিন আলী (৩৩)। সোমবার সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। 

পরিবার ও গ্রামবাসী জানান, জামিল আহমেদ ও সুমনের সঙ্গে রেজাউলের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধকে কেন্দ্র করে আজ সোমবার সকাল ৮টার দিকে রেজাউলের পরিবারের সঙ্গে ওই দুই পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন ও ইয়াসিন আলীকে বেদম মারপিট করা হয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন আলীর মৃত্যু হয়। আহত অবস্থায় সুমনকে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। 

শিবগঞ্জ থানা অফিসার ইর্নচাজ শাহিনুজ্জামান শাহীন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছে। আহত অবস্থায় শাকিব নামে আরও একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে রয়েছেন। 

আরও পড়ুন

×