ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নজর কাড়ছে ১১শ কেজি ওজনের ষাঁড় পুষ্পা

নজর কাড়ছে ১১শ কেজি ওজনের ষাঁড় পুষ্পা
×

মাধবপুর উপজেলার মুত্তাকিম চৌধুরীর খামারে ষাঁড় পুষ্পা সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৮:২০ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১০:৪০

| প্রিন্ট সংস্করণ

কোরবানি ঈদকে সামনে রেখে হবিগঞ্জে আলোচনায় রয়েছে ১১শ কেজি ওজনের ষাঁড় পুষ্পা। পশুটি প্রস্তুত করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়ার পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্মের খামারি মুত্তাকিম চৌধুরী। দেশীয়ভাবে পালন করা পুষ্পা এবার সবার নজর কাড়ছে। কয়েকদিনের মধ্যে এটি বিক্রির জন্য হাটে তোলা হবে। এর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। 

পুষ্পা সম্পর্কে খামারি মোত্তাকিম চৌধুরী জানান, তিন বছর ধরে তিনি খামারে ষাঁড়টি লালনপালন করছেন। তাঁর পরিবারের সদস্যরা আদর করে ষাঁড়টির নাম রেখেছে পুষ্পা। তিনি প্রতিদিন সকাল-বিকেল নিজেই ষাঁড়টির যত্ন নেন। কোরবানিকে সামনে রেখে ১১শ কেজি ওজনের এ ষাঁড়টির দাম চাইছেন ১০ লাখ টাকা। তবে সাড়ে ৭ লাখ থেকে ৮ লাখ টাকা হলে বিক্রি করে দেবেন। 

শুধু পুষ্পা নয়, মোত্তাকিম চৌধুরীর খামারে তিন শতাধিক পশু দেশীয়ভাবে লালনপালন করা হচ্ছে। ২৫ জন শ্রমিক খামারে পশু পরিচর্যায় কাজ করছেন। তাঁর খামারে ৯০টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ছোট-বড় ও মাঝারি আকারের পশু রয়েছে। এখন পর্যন্ত কয়েকটি পশু তিনি খামারেই বিক্রি করেছেন। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকার ক্রেতারা তাঁর খামারে আসছেন। 

এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে জেলার ১ হাজার ৪৪৪টি খামারে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম বলেন, এ বছর কোরবানির জন্য প্রায় ৫০ হাজার গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে জেলায় চাহিদা রয়েছে ৪৬ হাজার। জেলার চাহিদা মিটিয়ে বাইরেও পশু বিক্রি করা যাবে। 

আরও পড়ুন

×