ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গরু

‘ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যেতেই মরে যায় গরু-মহিষ’

উত্তাল ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা চরাঞ্চলে জীবন সংগ্রামের প্রধান হাতিয়ার গবাদিপশু। কুড়িগ্রামের চিলমারী উপজেলার নদীবেষ্টিত তিনটি ইউনিয়নের চরাঞ্চলজুড়ে হাজার হাজার পরিবার গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন। অথচ পর্যাপ্ত সরকারি চিকিৎসাসেবার অভাবে এখন ঝুঁকির মুখে পড়েছে তাদের কষ্টার্জিত এই প্রাণিসম্পদ খাত। ইউনিয়ন পর্যায়ে কোনো স্থায়ী ভেটেরিনারি সার্জন বা প্রাণি চিকিৎসক না থাকায় রোগব্যাধি দেখা দিলে দ্রত চিকিৎসা পান না খামারিরা; ফলে প্রায়ই পশুর মৃত্যুতে সব হারিয়ে নিঃস্ব হচ্ছেন চরাঞ্চলের প্রান্তিক মানুষ।

আপডেটঃ ০৫ অক্টোবর ২০২৬ | ০৫:০৭
‘ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যেতেই মরে যায় গরু-মহিষ’

সর্বশেষ